১০:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

পারিবারিক বিরোধে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, শ্যালিকা আটক

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৩:২১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • 108

খুলনার খালিশপুরে পারিবারিক দ্বন্দ্বের জেরে সবুজ খান (৫৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে খালিশপুর হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় নিহতের শ্যালিকা নাজমাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সবুজ খানের সঙ্গে তার শ্যালিকা নাজমা ও তার ছেলেদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। সকালে বাজারে যাওয়ার সময় নাজমা ও তার ছেলেরা ধারালো অস্ত্র নিয়ে সবুজের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : বাজারে কমেছে চালের দাম

নিহতের স্ত্রী শাহীনুর ও মেয়ে অভিযোগ করেন, কিছুদিন আগে নাজমার ছেলেরা তাদের প্রতিবন্ধী ছেলেকে মারধর করে। পরে আরেকটি ঘটনায় একজনকে পিটানোর সময় নিহতের ছেলে বাধা দিলে বিরোধ আরও বাড়ে। এরই জেরে পরিকল্পিতভাবে সবুজ খানকে হত্যা করা হয়েছে বলে তাদের অভিযোগ। তারা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

খালিশপুর থানার ওসি মীর আতাহার আলী বলেন, “ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। মূল অভিযুক্ত নাজমাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে এবং অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।”

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

পারিবারিক বিরোধে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, শ্যালিকা আটক

সর্বশেষ আপডেট : ০৩:২১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫