০৪:০৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

এইচএসসির ফল প্রকাশ হতে পারে ১৬ অক্টোবর

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৮:১৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • 118

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ১৬ অক্টোবর প্রকাশ করা হতে পারে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের এক বৈঠকে এ বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, ১১টি শিক্ষা বোর্ডের সমন্বয়ে গঠিত বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ তারিখ অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাবে। মন্ত্রণালয় সম্মতি দিলে ১৬ অক্টোবরই আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হবে।

আরও পড়ুন : ১৫ অক্টোবর স্বাক্ষর হবে জুলাই সনদ

এক বোর্ড চেয়ারম্যান নাম প্রকাশ না করে বলেন, “আমরা ১৬ অক্টোবর ফল প্রকাশের প্রস্তাব দিয়েছি। মন্ত্রণালয়ের অনুমোদন পেলে ওই দিনই ফল প্রকাশ হবে।”

এর আগে ঢাকা শিক্ষা বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছিলেন, নিয়মানুযায়ী ১৮ অক্টোবরের মধ্যে ফল প্রকাশ করতে হবে, তবে ১৭ ও ১৮ অক্টোবর শুক্রবার ও শনিবার হওয়ায় ১৬ অক্টোবরের মধ্যেই ফল প্রকাশের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

এইচএসসির ফল প্রকাশ হতে পারে ১৬ অক্টোবর

সর্বশেষ আপডেট : ০৮:১৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫