১০:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মোহামেডানসহ ৪৮টি ক্লাবের ক্রিকেট বর্জনের ঘোষণা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৩:২৯:১৪ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • 148

বিসিবি নির্বাচন স্থগিত না করায় সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা দিয়েছে বিদ্রোহ করা ৪৮টি ক্লাব। তার পাশাপাশি আমিনুল ইসলাম বুলবুলকে অবৈধ সভাপতি দাবি করেছে ক্লাবগুলো।

বিসিবি’র নির্বাচনকে অবৈধ আখ্যা দিয়ে বয়কট করা ক্লাবগুলোর পক্ষে এই ঘোষণা দেন মোহামেডান ক্লাবের কাউন্সিলর মাসুদুজ্জামান।

বিসিবি নির্বাচনকে সামনে রেখে গত শনিবার ক্লাব সংগঠকরা তাদের তিনটি প্রধান শর্ত জানিয়েছিলেন। একই দাবিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছেও স্মারকলিপি পাঠানো হয়েছিল। তাদের দাবিগুলো ছিল—

১. বিসিবি’র বর্তমান (বিগত) নির্বাহী পর্ষদের মেয়াদ বাড়িয়ে নির্বাচনের পুনঃতফসিল। ২. বিকল্প হিসেবে অ্যাডহক কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর। ৩. পুনঃনির্ধারিত সময়ে নতুন নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ভোটগ্রহণ করা।

গত ৬ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে। নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। এদিকে শুরু থেকেই নির্বাচন নিয়ে নানা অনিয়মের অভিযোগ করে আসছিল একটি পক্ষ। নির্বাচন বয়কটের দাবিও করেছিল সেই অংশটি। দাবি না মানলে ক্রিকেট ঘরোয়া ক্রিকেট বর্জনের হুমকিও দেওয়া হয়েছিল।

এদিকে নির্বাচনের আগে নিজেদের ‘বিদ্রোহী ক্লাব সংগঠক’ বলার কারণেও তারা আপত্তি জানিয়েছেন। এসবের ধারাবাহিকতায় আজ ঘরোয়া ক্রিকেট বর্জনের ঘোষণা দিলেন ঢাকার ক্লাব কর্তারা।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

মোহামেডানসহ ৪৮টি ক্লাবের ক্রিকেট বর্জনের ঘোষণা

সর্বশেষ আপডেট : ০৩:২৯:১৪ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫