১০:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মাগুরায় মোটরসাইকেল ও লাটার সংঘর্ষে নিহত ২

  • রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ১০:৫১:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • 144

মাগুরার শালিখায় মোটরসাইকেল ও লাটার (ইঞ্জিনচালিত তিন চাকার যান) সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার তালখড়ি ইউনিয়নের সাতনা ফুরিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

বুধবার (৮ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলি মিয়া।

নিহতরা হলেন- মোটরসাইকেল আরোহী আবু হুরাইরা (২২) ও অজ্ঞাত পথচারী। নিহত আবু হুরাইরা শালিখার চতুরবাড়িয়া গ্রামের বাকের বিশ্বাসের ছেলে। এ সময় আহত হয়েছেন রিফাত বিশ্বাস (১৮) নামে আরও একজন। তাকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, পেশায় ডেকোরেটর ব্যবসায়ী রিফাত কর্মী আবু হুরায়রাকে নিয়ে আড়পাড়া থেকে ফেরার পথে সাতনাফুরিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক আবু হুরায়রা নিহত ও রিফাত আহত হন। এসময় আরেকজন অজ্ঞাত ব্যক্তি ঘটনাস্থলে নিহত হন। ধারণা করা হচ্ছে তিনি পথচারী ছিলেন। তার নাম ঠিকানা পাওয়া যায়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে পাঠায়। আহত রিফাতকেও একই হাসপাতালে ভর্তি করা হয়।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলি মিয়া বলেন, মোটরসাইকেল ও থ্রি-হুইলার নসিমনের সংঘর্ষে ঘটনাস্থলেই একজন মোটরসাইকেল আরোহী ও এক পথচারী মারা যান। মরদেহ দুটি উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অজ্ঞাত পথচারীর পরিচয় জানতে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। দুর্ঘটনায় সংশ্লিষ্ট যানবাহন জব্দ করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

মাগুরায় মোটরসাইকেল ও লাটার সংঘর্ষে নিহত ২

সর্বশেষ আপডেট : ১০:৫১:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫