বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে পাঁচ দিন ধরে সাগরে ভেসে থাকা একটি মাছ ধরার ট্রলার থেকে ২৬ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।
বুধবার (৮ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
এদিকে, বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, চট্টগ্রাম উপকূল থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর তারা দিকনির্দেশনা হারিয়ে সাগরে ভেসে থাকতে থাকে। মোবাইল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় জেলেরা তীরে ফিরে আসতে পারেননি।
পাঁচ দিন পর মঙ্গলবার রাতে নৌবাহিনীর টহল জাহাজ ট্রলারটিকে শনাক্ত করে উদ্ধার অভিযান শুরু করে। নৌসদস্যরা নিরাপদে সব জেলেকে উদ্ধার করে জাহাজে তোলেন এবং প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহ করেন।
ঢাকা ডেস্ক 









