১০:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

পাকিস্তানে যাত্রীবাহী ট্রেনে বোমা বিস্ফোরণ, আহত ৭

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৫:৩৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • 94

পাকিস্তানে বেলুচিস্তানগামী যাত্রীবাহী ‘জাফর এক্সপ্রেস’ ট্রেনে ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে সিন্ধু প্রদেশের সুলতানকোট রেলস্টেশনের কাছে রেললাইনে পুঁতে রাখা বিস্ফোরক (আইইডি) বিস্ফোরিত হয়। এতে ট্রেনটির অন্তত ছয়টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে এবং কমপক্ষে সাতজন যাত্রী আহত হন।

শিকারপুর জেলার ডেপুটি কমিশনার শাকিল আবরো স্থানীয় গণমাধ্যমকে জানান, সকাল সোয়া ৮টার দিকে স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দূরে বিস্ফোরণটি ঘটে। আহতদের মধ্যে চারজনকে কম্বাইন্ড মিলিটারি হাসপাতালে ও তিনজনকে শিকারপুর সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন : ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, নতুন ভর্তি ৭১৫ জন

সুক্কুর রেলওয়ে বিভাগের কর্মকর্তা মোহসিন আলি সিয়াল জানিয়েছেন, দুর্ঘটনার পর আহত যাত্রীদের দ্রুত নিকটবর্তী স্টেশনে সরিয়ে নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত ট্র্যাকের মেরামত ও উদ্ধার কাজ শুরু হয়েছে বলে তিনি জানান।

সিন্ধুর মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহ ঘটনাটির তীব্র নিন্দা জানিয়ে প্রাদেশিক পুলিশপ্রধানের কাছ থেকে বিস্তারিত প্রতিবেদন চেয়েছেন। তিনি স্থানীয় প্রশাসনকে আহতদের দ্রুত চিকিৎসা সহায়তা দিতে নির্দেশ দিয়েছেন।

এদিকে, বেলুচ বিদ্রোহী সংগঠন বেলুচ রিপাবলিক গার্ডস (বিআরজি) হামলার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। সংগঠনটির দাবি, ট্রেনে পাকিস্তান সেনাবাহিনীর সদস্যরা থাকায় সেটিই ছিল তাদের ‘লক্ষ্যবস্তু’।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

পাকিস্তানে যাত্রীবাহী ট্রেনে বোমা বিস্ফোরণ, আহত ৭

সর্বশেষ আপডেট : ০৫:৩৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫