চট্টগ্রামের মদুনাঘাট এলাকায় চলন্ত প্রাইভেটকারে চালানো গুলিতে মোহাম্মদ আবদুল হাকিম (৬৫) নামের এক বিএনপি কর্মী নিহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে রাউজান মদুনাঘাট ব্রিজ সংলগ্ন হাটহাজারী এলাকায় দুর্বৃত্তরা গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা আহত আবদুল হাকিমকে উদ্ধার করে নগরীর এভার কেয়ার হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন : মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেফতার ১৪
নিহত আবদুল হাকিম বাগোয়ান ইউনিয়নের পাচখাইন গ্রামের বাসিন্দা এবং ওই এলাকায় তার প্রতিষ্ঠিত হামিম এগ্রো নামের গরুর খামারের মালিক। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং স্থানীয়ভাবে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সমর্থক হিসেবে পরিচিত ছিলেন।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্তদের ধরার চেষ্টা চলছে।
ঢাকা ডেস্ক 









