১১:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

পুলিশকে পিটিয়ে শটগান-ওয়াকিটকি ছিনতাই

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০২:৫০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • 101

ছবি : সংগৃহীত

ফেনীর সোনাগাজী আমিরাবাদে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় পুলিশের ছয় সদস্য আহত হয়েছেন। এ সময় পুলিশের কাছে থাকা একটি শটগান ও ওয়াকিটকি ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে।

সোমবার (৬ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পশ্চিম আহম্মদ গ্রামে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন- এএসআই সাইদুল ও মোফাজ্জল, কনস্টেবল হৃদয়, কাঞ্চন, আইনুল করিম ও মাহবুব আলম।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত আড়াইটার দিকে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে ওই এলাকায় গেলে আসামিদের স্বজনেরা পুলিশকে ঘেরাও করে। এ সময় তাদের কাছে থাকা অস্ত্র ও ওয়াকিটকি ছিনিয়ে নেয় তারা। পরে সোনাগাজী মডেল থানা থেকে আরও পুলিশ গিয়ে এলাকাটিকে ঘিরে রাতভর অভিযান পরিচালনা করে। এ সময় রিপন নামের এক যুবককে আটক করে এবং ছিনতাই হওয়া ওয়াকি-টকি ও শর্টগান উদ্ধার করা হয়।

সোনাগাজী মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, স্থানীয় নাগরিকদের সহায়তায় অস্ত্র ও ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকে পুলিশের অভিযান অব্যাহত আছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

পুলিশকে পিটিয়ে শটগান-ওয়াকিটকি ছিনতাই

সর্বশেষ আপডেট : ০২:৫০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫