০১:২৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

আগামী নির্বাচনকে জীবনের শেষ সুযোগ হিসেবে নিয়েছি: সিইসি

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০২:৩৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • 207

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন মন্তব্য করেছেন, আসন্ন নির্বাচন সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করাকে জীবনের শেষ সুযোগ হিসেবে নিয়েছি।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাজধানীতে নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপের সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, আমার বয়স ৭৩ বছর। আমার আর চাওয়ার কিছু নেই। আমার জীবনে এটা শেষ সুযোগ হিসেবে নিয়েছি। শেষ সুযোগ দেশের জন্য কিছু করার। একটা সুন্দর, সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়াই আমার লক্ষ্য।

তিনি বলেন, একটা বিশেষ পরিস্থিতিতে একটা বিশেষ ধরনের সরকারের অধীনে নির্বাচনে যেতে হচ্ছে। এক্ষেত্রে সর্বস্তরের জনগণের সহযোগিতা লাগবে। এজন্য সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই। এটা ইসির একার পক্ষে সম্ভব না।

নাসির উদ্দীন বলেন, জাতিকে সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দিতে চায় ইসি। সুষ্ঠু সুন্দর নির্বাচন করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতার বিকল্প নেই।

তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু করতে অংশীজনদের পরামর্শ নিচ্ছে নির্বাচন কমিশন। এরই ধারাবাহিকতায় ইসি আজ নির্বাচন বিশেষজ্ঞ এবং নারী নেত্রীদের সাথে সংলাপে বসছে।

সাবেক নির্বাচন কর্মকর্তাদের সাথে সংলাপে অংশ নেওয়াকে স্বাগত জানিয়ে সিইসি বলেন, ১৫ জনকে আমন্ত্রণ জানানো হলেও অংশ নেন ১১ জন সাবেক কর্মকর্তা। উপস্থিতি কম হলেও ‘কোয়ালিটি পার্টিসিপেন্ট’ থেকে ভোটের অভিজ্ঞতা নিয়ে আগামী নির্বাচনের পরিকল্পনা সাজাতে চান।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

আগামী নির্বাচনকে জীবনের শেষ সুযোগ হিসেবে নিয়েছি: সিইসি

সর্বশেষ আপডেট : ০২:৩৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫