১১:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

গাজা যুদ্ধে এখন পর্যন্ত ১১৫২ ইসরাইলি সেনার মৃত্যু

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৩:০০:২৭ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • 137

ফিলিস্তিনের গাজায় চলমান সংঘাতে এ পর্যন্ত ১১৫২ জন ইসরাইলি সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহতদের মধ্যে প্রায় ৪০ শতাংশের বয়স ২১ বছরের নিচে। খবর জেরুজালেম পোস্টের।

সোমবার (৬ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, নিহতদের মধ্যে ১৪১ জনের বয়স ৪০ বছরের বেশি। বেশিরভাগই ছিলেন রিজার্ভ সদস্য ও কর্মকর্তা পর্যায়ের সেনা।

সংস্থাটি আরও জানিয়েছে, যুদ্ধের কারণে এখন পর্যন্ত ৬ হাজার ৫০০-এর বেশি পরিবার শোকাহতদের তালিকায় যুক্ত হয়েছে। এর মধ্যে আছেন ১ হাজার ৯৭৩ জন বাবা-মা, ৩৫১ জন বিধবা, ৮৮৫ জন অনাথ শিশু এবং ৩ হাজার ৪৮১ জন ভাই-বোন।

আরও পড়ুন : আগামী নির্বাচনে বাংলাদেশের সরকারে যারাই আসুক, সমর্থন করবে ভারত: বিক্রম মিশ্রি

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যে বলা হয়, নিহতদের তালিকা তৈরির সময় দেশটির সব নিরাপত্তা ও যুদ্ধ ইউনিটকে অন্তর্ভুক্ত করা হয়েছে—যার মধ্যে রয়েছে আইডিএফ সেনা, পুলিশ, শিন বেট, বিশেষ অভিযান বাহিনী এবং প্রস্তুতি ইউনিটের সদস্যরা।

মন্ত্রণালয়ের পরিবার, স্মরণ ও ঐতিহ্য বিভাগ প্রধান বলেন, “গত দুই বছরের সংঘাত দেশের জন্য গভীর ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। আমাদের এখন পর্যন্ত ৬,৫০০-এর বেশি মানুষ শোকের বৃত্তে যুক্ত হয়েছেন, যা একদিনে সর্বোচ্চ ৯০টি শেষকৃত্য আয়োজনের মতো।”

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকেই গাজায় ইসরাইলি সেনাদের অভিযান অব্যাহত রয়েছে। এই যুদ্ধে দুই পক্ষেই প্রাণহানি ক্রমেই বাড়ছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

গাজা যুদ্ধে এখন পর্যন্ত ১১৫২ ইসরাইলি সেনার মৃত্যু

সর্বশেষ আপডেট : ০৩:০০:২৭ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫