১১:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮.৩৬ শতাংশে পৌঁছেছে: বিবিএস

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৭:৫৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • 102

দেশে চলতি বছরের সেপ্টেম্বরে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে সাধারণ মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮.৩৬ শতাংশ, যা গত আগস্টে ছিল ৮.২৯ শতাংশ। সোমবার (৬ অক্টোবর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত সর্বশেষ তথ্যে এই চিত্র পাওয়া গেছে।

গত বছরের একই সময়ে (সেপ্টেম্বর ২০২৪) মূল্যস্ফীতি ছিল ৯.৯২ শতাংশ, অর্থাৎ এক বছরের ব্যবধানে কিছুটা কমলেও মাসওয়ারি হিসেবে সেপ্টেম্বর মাসে মুদ্রাস্ফীতি আবার ঊর্ধ্বমুখী হয়েছে।

বিবিএসের তথ্যমতে, গত মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৭.৬৪ শতাংশ, যা আগস্টে ছিল ৭.৬০ শতাংশ। অপরদিকে, খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮.৯৮ শতাংশ, যা আগের মাসে ছিল ৮.৯০ শতাংশ।

আরও পড়ুন : আরও দুটি জাতীয় দিবস পালনের ঘোষণা সরকারের

বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক সময়ে খাদ্যপণ্যের দাম বৃদ্ধি, বাসাভাড়া, শিক্ষা এবং স্বাস্থ্যসেবা খাতে ব্যয় বৃদ্ধিই সামগ্রিক মূল্যস্ফীতির ওপর চাপ সৃষ্টি করেছে।

এছাড়া ডলারের উচ্চ বিনিময় হার ও আমদানি ব্যয়ের বৃদ্ধি মূল্যস্ফীতির ধারাকে আরও ত্বরান্বিত করেছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

অর্থনৈতিক বিশ্লেষণ অনুযায়ী, ভোক্তা পর্যায়ে ব্যয়যোগ্য আয়ের তুলনায় পণ্য ও সেবার খরচের এই বৃদ্ধি দীর্ঘমেয়াদে ক্রয়ক্ষমতা ও জীবনযাত্রার ব্যয় উভয়ের ওপর প্রভাব ফেলতে পারে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

সেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮.৩৬ শতাংশে পৌঁছেছে: বিবিএস

সর্বশেষ আপডেট : ০৭:৫৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫