১২:৫০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ভয়াবহ তুষারঝড়ে এভারেস্টে আটকা পড়লেন হাজারো পর্যটক

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০১:৫৯:০৭ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • 99

মাউন্ট এভারেস্টের তিব্বত অংশে প্রবল তুষারঝড়ের কবলে পড়েছেন প্রায় এক হাজার পর্যটক। প্রবল তুষারঝড়ের কারণে সেখান থেকে বের হয়ে আসার সব রাস্তা বরফে ঢেকে যাওয়ায় আটকা পড়ে গেছেন তারা। 

সোমবার (৬ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

চীনের স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন মতে, প্রবল তুষারঝড়ের কারণে সেখান থেকে বের হয়ে আসার সব রাস্তা বরফে ঢেকে গেছে।

জিমু নিউজের প্রতিবেদন মতে, ভূপৃষ্ঠ থেকে চার হাজার ৯০০ মিটার (১৬ হাজার ফুট) উঁচুতে অবস্থিত ক্যাম্পে পৌঁছানোর সড়ক থেকে বরফ পরিষ্কার করার কাজে হাজারো স্থানীয় গ্রামবাসী ও উদ্ধারকারী দলের সদস্যরা যোগ দিয়েছে। কয়েকজন পর্যটক ইতোমধ্যে পর্বত থেকে নেমে আসতে সক্ষম হয়েছেন।

স্থানীয় টিংরি কাউন্টি পর্যটন সংস্থার সামাজিক মাধ্যমের পোস্টে জানানো হয়েছে, গত শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় বরফ পড়তে শুরু করে এবং শনিবার দিনভর তা অব্যাহত থাকে। শনিবার দিনের শেষভাগ থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ওই পথে এভারেস্টে প্রবেশ ও এ সংক্রান্ত টিকিট বিক্রি স্থগিত করা হয়েছে।

সীমান্তের ঠিক অপর পাড়ে, নেপালে ভারী বৃষ্টিপাতে ভূমিধস ও আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে রাস্তায় যান চলাচল বন্ধ হয়েছে, বেশ কয়েকটি সেতু পানিতে ভেসে গেছে এবং শুক্রবার থেকে শুরু করে অন্তত ৪৭ ব্যক্তি প্রাণ হারিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ভয়াবহ তুষারঝড়ে এভারেস্টে আটকা পড়লেন হাজারো পর্যটক

সর্বশেষ আপডেট : ০১:৫৯:০৭ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫