০৪:০২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ৭৮২ জন

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৫:৪০:৩৮ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • 93

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, একদিনে হাসপাতালে ৭৮২

দেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগজনক রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১৫ জনে।

একই সময়ে নতুন করে ৭৮২ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ২ জন এবং খুলনা বিভাগে ১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।

বিভাগভিত্তিক হিসাবে, সর্বাধিক রোগী ভর্তি হয়েছে বরিশাল বিভাগে ১৭৪ জন। এছাড়া ঢাকা বিভাগে ১৪৫ জন, ঢাকা উত্তর সিটিতে ১১৮ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৯০ জন, চট্টগ্রামে ৮৩ জন, রাজশাহীতে ৬৪ জন, খুলনায় ৫৭ জন, ময়মনসিংহে ৩৫ জন, রংপুরে ১১ জন এবং সিলেটে ৫ জন নতুন করে ভর্তি হয়েছেন।

আরও পড়ুন : নৌকাবাইচ চলাকালে চলন্ত নৌকায় সংঘর্ষে আহত ১৭ জন

চলতি বছরের শুরু থেকে সোমবার পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১৫ জনে। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়—১০৪ জন।

অন্যান্য অঞ্চলে মৃত্যুর সংখ্যা হলো—বরিশাল বিভাগে ৩২ জন, ঢাকা উত্তরে ২৮ জন, চট্টগ্রামে ২৫ জন, রাজশাহীতে ১০ জন, ময়মনসিংহে ৭ জন, খুলনায় ৬ জন এবং ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ৩ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘস্থায়ী বৃষ্টি ও অযত্নে পড়ে থাকা পানিতে এডিস মশার বিস্তার বাড়ছে। দ্রুত পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার না করলে সংক্রমণ আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ৭৮২ জন

সর্বশেষ আপডেট : ০৫:৪০:৩৮ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫