১১:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ক্যারম খেলাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৪:৫১:১৩ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • 120

ফরিদপুরের সালথা উপজেলায় তুচ্ছ ক্যারম খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার (৬ অক্টোবর) সকালে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষের সময় কয়েকটি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে গ্রামের এক বাজারে ক্যারম খেলা নিয়ে ওসমান তালুকদারের সমর্থক রাকিব এবং কুদ্দুস তালুকদারের সমর্থক লায়েক নামের দুই তরুণের মধ্যে বাগবিতণ্ডা ও মারামারি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ক্যারম বোর্ডটি জব্দ করে থানায় নিয়ে যায়। তবে ঘটনাটি কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।

আরও পড়ুন : ‘শাপলা’ প্রতীক নিয়েই অনড় এনসিপি

সোমবার সকালে স্থানীয় এক চায়ের দোকানে পুনরায় দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতির সূত্র ধরে সংঘর্ষ বাধে। একপর্যায়ে উভয়পক্ষের সমর্থকরা লাঠি, টেঁটা, ভেলা, সড়কি ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টাধাওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

সংঘর্ষে আহতদের মধ্যে ১০ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও বোয়ালমারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, “এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ক্যারম খেলাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০

সর্বশেষ আপডেট : ০৪:৫১:১৩ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫