১১:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ওমরাহ পালন নিয়ে বড় সুখবর দিল সৌদি সরকার

  • রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ০১:১৭:২৯ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • 131

হজ ফ্লাইট। পুরোনো ছবি

ওমরাহ পালন নিয়ে বিশ্বব্যাপী ধর্মপ্রাণ মুসলমানদের জন্য বড় ধরনের সুখবর দিয়েছে সৌদি আরব সরকার।

দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, এখন থেকে ট্যুরিস্ট ভিসাসহ যেকোনো ধরনের ভিসাতেই ওমরাহ পালন করা যাবে। রোববার (৫ অক্টোবর) এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানায় মন্ত্রণালয়।

বিবৃতিতে জানানো হয়, মুসলমানদের জন্য উমরা পালনের সুযোগ আরও সহজ ও নির্বিঘ্ন করার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এটি বিশ্বজুড়ে মুসলমানদের জন্য ওমরাহ ও মক্কা-মদিনা সফরকে আরও সহজলভ্য করা সৌদি সরকারের দীর্ঘদিনের উদ্যোগের একটি অংশ।

হজ ও ওমরাহ মন্ত্রণালয় বলেছে, এই উদ্যোগের মাধ্যমে হজ-ওমরাহ খাতের সেবাগুলো আরও বিস্তৃত হবে এবং অনেক বেশি মানুষ এ সেবার আওতায় আসবেন। একইসঙ্গে ভিশন–২০৩০ এর লক্ষ্য পূরণেও এটি ভূমিকা রাখবে।

নতুন উদ্যোগের ফলে সৌদিতে অবস্থানরত সব ধরনের ভিসাধারী ওমরাহ পালন করতে পারবেন। ব্যক্তিগত ভিজিট, পারিবারিক ভিজিট, ই-ট্যুরিস্ট, ট্রানজিট, কর্মসংস্থানসহ সব ভিসা এ সুবিধার আওতায় থাকবে।

সম্প্রতি মন্ত্রণালয় ‘নুসুক ওমরাহ প্ল্যাটফর্ম’ চালু করেছে, যার মাধ্যমে ওমরাহ পালনে আগ্রহীরা অনলাইনে সরাসরি আবেদন করতে পারবেন। এ প্ল্যাটফর্মে প্যাকেজ নির্বাচন থেকে শুরু করে ওমরাহ পারমিট গ্রহণ, সেবা বুকিং ও সময় নির্ধারণ সবই সহজভাবে করা যাবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ওমরাহ পালন নিয়ে বড় সুখবর দিল সৌদি সরকার

সর্বশেষ আপডেট : ০১:১৭:২৯ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫