দেশের ইতিহাস ও সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা দুটি তারিখ—৭ অক্টোবর ও ২৫ ফেব্রুয়ারি—এখন থেকে জাতীয় দিবস হিসেবে পালিত হবে। সরকার এই দুই দিনকে আনুষ্ঠানিকভাবে জাতীয় দিবসের তালিকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে।
সোমবার (৬ অক্টোবর) বিকেলে প্রধান উপদেষ্টার দপ্তরের সরকারি ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি জানানো হয়। সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিবছর ৭ অক্টোবর ও ২৫ ফেব্রুয়ারি যথাক্রমে আবরার ফাহাদ স্মরণ দিবস এবং বিডিআর ট্র্যাজেডি দিবস হিসেবে পালন করা হবে।
আরও পড়ুন : বিসিবি নির্বাচনে পরিচালক পদে বিজয়ী হলেন যারা
পোস্টে উল্লেখ করা হয়, আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৭টায় ঢাকাসহ দেশের সব জেলা শিল্পকলা একাডেমিতে ‘ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ’ শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে। রাজধানীর প্রদর্শনীতে উপস্থিত থাকবেন আবরারের বাবা।
এছাড়া সংস্কৃতি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বর্তমানে একটি বার্ষিক ক্যালেন্ডার প্রণয়নের কাজ চলছে, যেখানে দেশের বিশিষ্ট ব্যক্তিত্বদের জীবন ও অবদান ছাড়াও সামাজিক ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ দিনগুলোকে অন্তর্ভুক্ত করা হচ্ছে।
এই উদ্যোগের মাধ্যমে সংস্কৃতি মন্ত্রণালয় প্রতিবছর ৭ অক্টোবর ও ২৫ ফেব্রুয়ারি দিবস দুটি বিশেষভাবে উদযাপন করবে বলে জানানো হয়েছে।
সরকারের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জাতীয় স্মৃতি ও নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনগুলোকে সাংস্কৃতিক কর্মসূচির মধ্য দিয়ে অর্থবহ করে তোলার পরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে।
ঢাকা ডেস্ক 









