০৪:০০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,০৪২

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৫:৩০:০৮ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • 80

দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এ মশাবাহিত রোগে আরও ৯ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১,০৪২ জন রোগী।

রোববার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১২ জনে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় সর্বাধিক ৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশন ও চট্টগ্রাম বিভাগে একজন করে রোগী মারা গেছেন।

আরও পড়ুন :জুবিন গর্গকে বিষপ্রয়োগে হত্যা করা হয়েছে, দাবি সহশিল্পীর

একই সময়ে ঢাকা বিভাগে সর্বাধিক ২০১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

প্রতিদিনই রাজধানীসহ সারাদেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। চিকিৎসকরা নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন— বিশেষ করে ঘরের ভেতর ও আশপাশে জমে থাকা পানি পরিষ্কার রাখার পরামর্শ দিয়েছেন তারা।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,০৪২

সর্বশেষ আপডেট : ০৫:৩০:০৮ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫