০১:২৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪১৭ প্রাণহানি

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৫:১৮:৫০ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • 100

গত সেপ্টেম্বর মাসে দেশের সড়ক, নৌ ও রেলপথে ৪৬৬টি দুর্ঘটনায় অন্তত ৪৬৫ জনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে শুধু সড়ক দুর্ঘটনাতেই নিহত হয়েছেন ৪১৭ জন এবং আহত হয়েছেন আরও ৬৮২ জন।

শনিবার (৪ অক্টোবর) রোড সেফটি ফাউন্ডেশনের প্রকাশিত মাসিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। সংগঠনটির নিজস্ব পর্যবেক্ষণ ও গণমাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

সড়ক দুর্ঘটনার চিত্র

প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরে মোট ৪৪৬টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে ৬৩ নারী ও ৪৭ শিশু রয়েছে। এক মাসে ১৫১টি মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেছে ১৪৩ জনের, যা মোট মৃত্যুর এক-তৃতীয়াংশেরও বেশি। এছাড়া ১১২ জন পথচারী, ৫৬ জন চালক ও সহকারী এবং ৪৯ জন শিক্ষার্থী নিহত হয়েছেন।

অঞ্চলভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ঢাকায় সর্বোচ্চ ১২৮টি দুর্ঘটনায় ১২৪ জনের মৃত্যু হয়েছে। বরিশালে সবচেয়ে কম ১৬টি দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন। একক জেলা হিসেবে চট্টগ্রামে সর্বোচ্চ ৪৫ জনের প্রাণহানি ঘটেছে। রাজধানী ঢাকায় ৪২টি দুর্ঘটনায় ১৮ জন নিহত এবং ৩৩ জন আহত হয়েছেন।

আরও পড়ুন : সিঙ্গাপুরে যৌনকর্মীদের কাছ থেকে অর্থ লুট করলেন দুই ভারতীয়

নৌ ও রেল দুর্ঘটনা

একই সময়ে ১৭টি নৌ-দুর্ঘটনায় ২১ জনের মৃত্যু এবং ছয়জন নিখোঁজ রয়েছেন। এছাড়া ২৯টি রেল দুর্ঘটনায় ২৭ জন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন।

দুর্ঘটনার কারণ

রোড সেফটি ফাউন্ডেশনের বিশ্লেষণে বলা হয়েছে, অতিরিক্ত গতি, যানবাহনের ত্রুটি, অদক্ষ ও বেপরোয়া চালনা, মহাসড়কে ধীরগতির যানবাহন চলাচল, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা এবং পথচারীদের অসচেতনতা দুর্ঘটনার মূল কারণ।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, দুর্ঘটনা নিয়ন্ত্রণে প্রযুক্তিভিত্তিক নজরদারি, চালকদের প্রশিক্ষণ, এবং গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সচেতনতামূলক প্রচারণা চালানো জরুরি।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪১৭ প্রাণহানি

সর্বশেষ আপডেট : ০৫:১৮:৫০ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫