০৪:০৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সিঙ্গাপুরে যৌনকর্মীদের কাছ থেকে অর্থ লুট করলেন দুই ভারতীয়

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৫:১১:৪২ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • 94

সিঙ্গাপুরের এক হোটেলে যৌনকর্মীদের ডেকে নিয়ে অর্থ ও স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের ঘটনায় দুই ভারতীয় নাগরিককে কারাদণ্ড ও বেত্রাঘাতের শাস্তি দিয়েছে আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন—অরোক্ষস্বামী দাইসন এবং রাজেন্দ্রন মায়লারাসান। শুক্রবার (৩ অক্টোবর) সিঙ্গাপুর আদালত তাদের প্রত্যেককে পাঁচ বছর এক মাসের কারাদণ্ডের পাশাপাশি ১২ দফা বেত্রাঘাতের নির্দেশ দেন।

আদালতের নথি অনুযায়ী, গত ২৪ এপ্রিল পর্যটক ভিসায় সিঙ্গাপুরে যান ওই দুই ভারতীয়। দুই দিন পর লিটল ইন্ডিয়া এলাকায় এক অজ্ঞাত ব্যক্তি তাদের যৌনকর্মীদের নম্বর দেন। এরপর তারা পরিকল্পিতভাবে হোটেলে ডেকে এনে ডাকাতির ফাঁদ পেতে বসেন।

আরও পড়ুন : ডেঙ্গুতে আরও এক মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৩৭৪

প্রথম ঘটনায়, এক যৌনকর্মীর হাত-পা বেঁধে স্বর্ণালঙ্কার, নগদ দুই হাজার সিঙ্গাপুর ডলার, পাসপোর্ট ও ব্যাংক কার্ড ছিনিয়ে নেন তারা। একই দিনে রাত ১১টার দিকে আরেক যৌনকর্মীকে ডেকে এনে তার ওপরও একই কায়দায় হামলা চালান। সেখান থেকে তারা ৮০০ সিঙ্গাপুর ডলার, দুটি মোবাইল ফোন এবং পাসপোর্ট লুট করেন।

গ্রেফতারের পর আদালতে অভিযুক্তরা তাদের অপরাধ স্বীকার করেন। অরোক্ষস্বামী জানান, বাবার মৃত্যুর পর পরিবারে আর্থিক সংকট দেখা দিয়েছিল। তিন বোনের দায়িত্ব সামলাতে না পেরে তিনি ডাকাতির পথ বেছে নেন। অন্যদিকে রাজেন্দ্রন দাবি করেন, ভারতে তার স্ত্রী-সন্তান অর্থকষ্টে ভুগছিলেন, সেই কারণেই অপরাধে জড়ান।

এ ঘটনায় আদালত স্পষ্ট জানিয়ে দেয়, সিঙ্গাপুরে বিদেশি নাগরিকদের এমন অপরাধ বরদাস্ত করা হবে না।

সূত্র: দ্য স্ট্রেইট টাইমস

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

সিঙ্গাপুরে যৌনকর্মীদের কাছ থেকে অর্থ লুট করলেন দুই ভারতীয়

সর্বশেষ আপডেট : ০৫:১১:৪২ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫