০১:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০১:১৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • 93

চট্টগ্রামের ফৌজদারহাটে চাকরিচ্যুত ইসলামী ব্যাংক কর্মকর্তারা শনিবার (৪ অক্টোবর) সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে ব্যাপক ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

সকাল থেকে মানববন্ধনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। বেলা ১১টার দিকে মহাসড়কের পাশে অবস্থান কর্মসূচি শেষে প্রায় পৌনে ১২টার দিকে চাকরিচ্যুত কর্মকর্তারা মহাসড়কে বসে পড়লে অবরোধ শুরু হয়। এতে শতাধিক কর্মকর্তা অংশ নেন।

আরও পড়ুন : খাগড়াছড়িতে অবরোধ কর্মসূচি সম্পূর্ণ প্রত্যাহার

অবরোধকারীরা অভিযোগ করেন, চট্টগ্রাম অঞ্চলে ইসলামী ব্যাংকের প্রায় ৪০০ কর্মকর্তাকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে। পাশাপাশি আরও ৪ থেকে ৫ হাজার কর্মকর্তাকে ওএসডি করে কর্মস্থলে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে।

এর আগে গত শুক্রবার সংবাদ সম্মেলনে তারা রোববার থেকে কর্মবিরতির কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিলেন। তবে ঘোষণার আগেই শনিবার সকাল থেকে মানববন্ধন ও অবরোধ কর্মসূচি শুরু করেন।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়েছে। তবে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

সর্বশেষ আপডেট : ০১:১৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫