০৩:১৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ডেঙ্গুতে আরও এক মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৩৭৪

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৫:০৬:১৮ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • 88

দেশে ডেঙ্গুর প্রভাবে মৃত্যু থামছে না। গত ২৪ ঘণ্টায় এ রোগে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩৭৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন : ৭ অক্টোবর বছরের প্রথম সুপারমুন, বাংলাদেশেও কি দেখা যাবে?

প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সর্বাধিক রোগী ভর্তি হয়েছেন চট্টগ্রাম বিভাগে—১০২ জন। ঢাকা মহানগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৪ জন, ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ৬৭ জন, বরিশালে ৬৩ জন, ময়মনসিংহে ৩৭ জন এবং রাজশাহী বিভাগে ১১ জন।

চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২০৩ জনের। মৃতদের মধ্যে পুরুষ ১০৬ জন এবং নারী ৯৭ জন। এ ছাড়া, জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪৮ হাজার ৪৬৫ জন রোগীকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আবহাওয়া ও পরিবেশ ডেঙ্গু বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ডেঙ্গুতে আরও এক মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৩৭৪

সর্বশেষ আপডেট : ০৫:০৬:১৮ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫