১১:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

রাজধানীতে বাসে গুলি বর্ষণ ও অগ্নিসংযোগ

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০১:০৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
  • 43

ছবি : সংগৃহীত

রাজধানীর মিরপুরে আলিফ পরিবহনের একটি বাসের যাত্রীদেরকে নামিয়ে দিয়ে সেই বাসে গুলি বর্ষণ ও আগুন দেয়ার ঘটনা ঘটেছে। তার আগে বাসের যাত্রীদেরকে নামিয়ে দেওয়া হয়।

শুক্রবার (৩ অক্টোবর) সকালে মিরপুর-১০ এর সেনপাড়ায় এই ঘটনা ঘটে।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন এই তথ্য নিশ্চিত করেছেন।

বাসের চালক জানান, বাস নিয়ে সেনপাড়া এলাকায় পৌঁছালে কয়েকজন হাতের ইশারা দিয়ে বাস থামাতে বলেন। থামানোর পর তাকে ও তার সহকারীকে পিটিয়ে বাস থেকে নামিয়ে দেয়া হয়। এসময় যাত্রী যারা ছিলেন তারাও আতঙ্কে বাস থেকে নেমে যান। এক পর্যায়ে বাসের সামনের গ্লাসে কয়েক রাউন্ড গুলি ছোড়ে দুর্বৃত্তরা। পরে বাসে আগুন ধরিয়ে দেয়া হয়।

ওসি আবদুল্লাহ আল মামুন জানান, শুক্রবার সকালে মেট্রো রেলের ২৬৬ নম্বর পিলারের নিচে আলিফ পরিবহনের একটি বাস আটক করে তিন ব্যক্তি। ২ জন গাড়িতে উঠে সবাইকে নামিয়ে দিয়ে বাসে আগুন দেয়। পরে নিচে থাকা একজন জানালার গ্লাসে গুলি করে‌ পালিয়ে যায়।

ওসি আরও জানান, এটা আলিফ পরিবহনের অভ্যন্তরীণ কোন্দলের ফলে এক পক্ষ অন্যপক্ষের বাসে হামলা চালিয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

রাজধানীতে বাসে গুলি বর্ষণ ও অগ্নিসংযোগ

সর্বশেষ আপডেট : ০১:০৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫