১২:১০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার শেষ জাহাজটিও আটক করলো ইসরায়েল

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৩:৩৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
  • 83

ছবি : সংগৃহীত

‘দ্য ম্যারিনেট’ নামে গাজায় শেষ ত্রাণবাহী জাহাজটাও আটক করেছে দখলদার ইসরায়েলি বাহিনী।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকালে লাইভস্ট্রিমে দেখা যায়, ইসরায়েলি কমান্ডোরা শক্তি প্রয়োগ করে পোল্যান্ডের পতাকাবাহী জাহাজটিতে উঠে পড়েছে। খবর আল জাজিরার।

জানা গেছে, ম্যারিনেটে ৬ জন ক্রু ছিলেন। এটিই ফ্লোটিলার ৪৫টি জাহাজের বিশাল বহরের শেষ সক্রিয় নৌযান, যা গাজার অবরুদ্ধ জনগণের জন্য ত্রাণ নিয়ে যাচ্ছিল।

ম্যারেনেট আটকের মধ্য দিয়ে ইসরায়েলি নৌবাহিনীর হাতে ফ্লোটিলার ঐতিহাসিক অভিযানের কার্যত সমাপ্তি ঘটল।

এর আগে, ফ্লোটিলার লাইভ ট্র্যাকার অনুযায়ী, শুক্রবার (০৩ সেপ্টেম্বর) সকাল ১০টা পর্যন্ত আন্তর্জাতিক জলসীমায় প্রায় ২.১৬ নট (প্রায় ঘণ্টায় ৪ কিমি) গতিতে গাজা উপকূলের দিকে অগ্রসর হচ্ছিল দ্য ম্যারিনেট। গাজা উপকূল থেকে এর দূরত্ব তখন ছিল ৮০ কিলোমিটার।

ত্রাণ নিয়ে প্রায় ৪৫টি জাহাজে করে গাজার দিকে রওনা দিয়েছিলেন। বুধবার (১ অক্টোবর) স্থানীয় সময় রাত থেকেই ফ্লোটিলার নৌযানগুলোতে অভিযান চালায় ইসরায়েল। ওইদিনই আটক করা হয় দুই শতাধিক যাত্রীকে। তাদের সবাইকে ইসরাইলের দক্ষিণাঞ্চলের কেটজিওট কারাগারে রাখা হয়। আটকদের মধ্যে সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গও আছেন।

ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, নৌবহরের যাত্রীরা সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ করছেন এবং বৈধ অবরোধ লঙ্ঘন করছেন। আটকদের ইউরোপে পাঠানো হবে বলেও জানানো হয়।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার শেষ জাহাজটিও আটক করলো ইসরায়েল

সর্বশেষ আপডেট : ০৩:৩৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫