০১:২৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ইলিশ আহরণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১২:০৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
  • 66

ছবি : সংগৃহীত

নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আজ (৩ অক্টোবর) মধ্যরাত থেকে ২২ দিনের জন্য ইলিশ মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। যা আগামী ২৫ অক্টোবর পর্যন্ত নদী-সাগরে ইলিশসহ সব ধরনের মাছ ধরা, পরিবহন, বাজারজাত ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

চাঁদপুর মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলার চারটি উপজেলার ৪৩ হাজার জেলে পরিবার ইলিশ আহরণের ওপর নির্ভরশীল। এবারো জেলেদের বিগত সময়ের মতো খাদ্যসহায়তা হিসেবে ২৫ কেজি করে চাল দেয়া হবে।

চাঁদপুর, লক্ষ্মীপুর, ভোলা ও বরগুনার ইলিশ অভয়াশ্রম এলাকাসহ নদী তীরবর্তী জেলেপল্লীতে লিফলেট বিতরণ, মাইকিংসহ ব্যাপক প্রচার চালানো হচ্ছে।

অভিযানে মৎস্য কর্মকর্তাদের পাশাপাশি আইন-শৃঙ্খলাবাহিনী, নৌ পুলিশ, কোস্টগার্ড ও নৌবাহিনী কাজ করবে।

অভিযান চলাকালে কেউ নিষেধাজ্ঞা অমান্য করলে সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড, ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন বলে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে।

চাঁদপুর সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বলেন, ‘ইলিশ আমাদের জাতীয় সম্পদ। মা ইলিশ রক্ষায় সব ধরনের মানুষ সহযোগিতা করবে।’

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ইলিশ আহরণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

সর্বশেষ আপডেট : ১২:০৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫