নারী ক্রিকেট বিশ্বকাপে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টসে হেরে ফিল্ডিংয়ে নামছে নিগার সুলতানার দল। টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছে পাকিস্তান।
বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হওয়া এই ম্যাচে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামছে টাইগ্রেসরা। নিজেদের দ্বিতীয় ওয়ানডে বিশ্বকাপ যাত্রায় প্রথম সাফল্যের অপেক্ষায় আছে জ্যোতির দল।
টস শেষে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা বলেন, “পাকিস্তানের সঙ্গে আমাদের খেলার অভিজ্ঞতা দীর্ঘ দিনের। তাই প্রতিদ্বন্দ্বিতা জমবে বলেই আশা করছি।”
বাংলাদেশ একাদশ: ফারজানা হক, রুবিয়া হায়দার, শারমিন আখতার, সোবহানা মোস্তারি, নিগার সুলতানা (অধিনায়ক ও উইকেটকিপার), স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, নিশিথা আক্তার।
পাকিস্তান একাদশ: মুনিবা আলি, ওমাইমা সোহেল, সিদরা আমিন, আলিয়া রিয়াজ, নাটালিয়া পারভেজ, ফাতিমা সানা (অধিনায়ক), সিদরা নাওয়াজ, রামিন শামিম, নাশরা সান্ধু, ডায়ানা বেগ, সাদিয়া ইকবাল।
ঢাকা ডেস্ক 









