১২:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি বাতিল কলম্বিয়ার

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১১:৪২:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • 83

ফিলিস্তিনের গাজার উদ্দেশে ত্রাণ নিয়ে যাত্রা করা ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলার’ ১৩টি নৌযান আটক করেছে ইসরায়েলি বাহিনী। এই ঘটনায় ৩৭ দেশের ২০০ জনেরও বেশি মানুষকে আটক করেছে তারা।

আটকদের মধ্যে রয়েছেন দুইজন কলম্বিয়ান নাগরিক। এতে করে ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি বাতিল করার ঘোষণা দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। একইসঙ্গে কলম্বিয়া থেকে ইসরায়েলের সমস্ত কূটনৈতিক দলকে চলে যেতে বলেছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’ প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে এই ঘোষণা করেন কলম্বিয়ার প্রেসিডেন্ট।

‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বহরটিতে থাকা দুজন কলম্বিয়ান নাগরিককে আটক করেছে ইসরায়েলি বাহিনী ওই প্রেস বিজ্ঞপ্তির উদ্ধৃতি দিয়ে পেত্রো তার পোস্টে লিখেছেন, যদি এই তথ্য সত্য হয়, তবে এটি নেতানিয়াহুর দ্বারা সংঘটিত একটি নতুন আন্তর্জাতিক অপরাধ।

এরপর রাজনৈতিক তাত্ত্বিক ও দার্শনিক হান্নাহ আরেন্ডটকে উল্লেখ করে পেত্রো লেখেন, হিটলার বিশ্ব রাজনীতিতে এখনো বেঁচে আছেন; আরেন্ডট সঠিক বলেছিলেন।

সূত্র : রয়টার্স

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি বাতিল কলম্বিয়ার

সর্বশেষ আপডেট : ১১:৪২:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫