০২:২৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৩৯৬ জন

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৫:৩২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • 91

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০২ জনে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ মৃত্যুর ঘটনাগুলো ঘটেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও চট্টগ্রাম বিভাগে। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯৬ জন।

এর মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন চট্টগ্রাম বিভাগে—৯৬ জন। ঢাকায় নতুন রোগীর সংখ্যা ৯০, ঢাকার দক্ষিণ সিটি এলাকায় ৫৬ এবং উত্তর সিটিতে ৫২ জন। এ ছাড়া বরিশালে ৮৭, রাজশাহীতে ১৫ জন ভর্তি হয়েছেন।

আরও পড়ুন : জানুয়ারিতেই কার্যকর হতে পারে নতুন পে স্কেল

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২০২ জন মারা গেছেন। এর মধ্যে সর্বোচ্চ মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়—৯৫ জন।

এ ছাড়া বরিশাল বিভাগে ৩২, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৭, চট্টগ্রাম বিভাগে ২৪, রাজশাহীতে ১০, ময়মনসিংহে ৬, খুলনায় ৫ এবং ঢাকার অন্যান্য এলাকায় ৩ জন প্রাণ হারিয়েছেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা মৌসুমে এডিস মশার প্রজনন বেড়ে যাওয়ায় ডেঙ্গুর বিস্তারও আশঙ্কাজনকভাবে বাড়ছে। তাই জনসাধারণকে ঘরের ভেতর-বাইরে পানি জমে থাকা স্থানগুলো পরিষ্কার রাখতে এবং সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন তারা।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৩৯৬ জন

সর্বশেষ আপডেট : ০৫:৩২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫