০২:২৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ যেসব জেলায় বজ্রসহ ঝড়বৃষ্টি হতে পারে

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০২:৩৫:১৭ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • 45

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে , সন্ধ্যার মধ্যে ঢাকাসহ দেশের ১০ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে বলে ।

বুধবার (১ অক্টোবর) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের নদীবন্দরের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছার করা পূর্বাভাসে বলা হয়—ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

এ সময় এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে সবশেষ সারা দেশের জন্য দেওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে—আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

সেইসঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ যেসব জেলায় বজ্রসহ ঝড়বৃষ্টি হতে পারে

সর্বশেষ আপডেট : ০২:৩৫:১৭ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫