১২:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

নতুন পে-স্কেল নিয়ে যে সুখবর দিলেন অর্থ উপদেষ্টা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০১:৩২:১৯ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • 93

‘সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো অন্তর্বর্তী সরকারের মেয়াদেই গেজেটের মাধ্যমে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। 

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, আগামী বছরের মার্চ বা এপ্রিলে নতুন পে-স্কেল কার্যকর করতে হলে চলতি বাজেটেই অর্থ বরাদ্দ দিতে হবে। ডিসেম্বরে বাজেট সংশোধন শুরু হলে সেখানে এ বিধান যুক্ত করা হবে। রাজনৈতিক সরকার পর্যন্ত অপেক্ষা করা হবে না। চলতি অর্থবছরের সংশোধিত বাজেটেই এ খাতে তহবিল বরাদ্দ রাখা হবে।’

এদিকে সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণে গত ২৪ জুলাই একটি পে-কমিশন গঠন করা হয়। এ বিষয়ে কমিশনের চেয়ারম্যান সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান জানান, ডিসেম্বরের মধ্যেই সরকারের কাছে সুপারিশ জমা দেওয়া হবে।

কমিশনের একজন সদস্য বলেন, ‘সর্বোচ্চ ও সর্বনিম্ন গ্রেড ও গড়ে কী হারে বেতন বাড়বে, তা এখনো চূড়ান্ত হয়নি। বর্তমানে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত ১০:১, যা নতুন কাঠামোতেও ৮:১ থেকে ১০:১-এর মধ্যে থাকবে। প্রতিবেশী দেশগুলোতেও এ ধরনের অনুপাত প্রচলিত।’

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

নতুন পে-স্কেল নিয়ে যে সুখবর দিলেন অর্থ উপদেষ্টা

সর্বশেষ আপডেট : ০১:৩২:১৯ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫