১০:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বিএনপিতে যোগ দিল জামায়াতের ৪৫ নেতাকর্মী

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৩:১০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • 113

ভোলার চরফ্যাশন উপজেলায় জামায়াতে ইসলামীর রাজনীতি ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন দলটির বিভিন্ন স্তরের ৪৫ জন নেতাকর্মী। সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় চরফ্যাশন ও মনপুরা আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দীন আলমের চরফ্যাশনের বাসভবনে আনুষ্ঠানিকভাবে এই যোগদান সম্পন্ন হয়। এ সময় নবাগতদের ফুলেল মালা পরিয়ে দলে বরণ করে নেওয়া হয়।

এই যোগদান অনুষ্ঠানের নেতৃত্ব দেন জামায়াতের চরফ্যাশন উপজেলার আহম্মদপুর ইউনিয়ন শাখার সাবেক আমির ও দুলারহাট থানা শাখার সাবেক বায়তুলমাল সম্পাদক মাওলানা ওমর ফারুক।

অনুষ্ঠানে উপস্থিত থেকে সাবেক এমপি নাজিম উদ্দীন আলম বলেন, “গণতন্ত্রের পক্ষে অবস্থান নেওয়ার প্রত্যয় থেকেই আপনারা বিএনপিতে যোগ দিয়েছেন। আপনাদের এই সিদ্ধান্ত বিএনপিকে আরও শক্তিশালী করবে এবং আগামী নির্বাচনে বিজয়ের পথ সুগম করবে।”

আরও পড়ুন : ৬ শর্তে কেওক্রাডং পর্বত খুলছে পর্যটকদের জন্য

অন্যদিকে, মাওলানা ওমর ফারুক যোগদানের কারণ ব্যাখ্যা করে জানান, “জামায়াতের কর্মকাণ্ডে আমরা সন্তুষ্ট ছিলাম না। বিএনপির কার্যক্রম ও নীতিতে আস্থা রেখে আমিসহ ৪৫ জন নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছি। দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আমরা সবসময় বিএনপির সঙ্গে থাকব।”

অনুষ্ঠানে চরফ্যাশন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আ.ন.ম আমিরুল ইসলাম মিন্টিজ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজি, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলালসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

বিএনপিতে যোগ দিল জামায়াতের ৪৫ নেতাকর্মী

সর্বশেষ আপডেট : ০৩:১০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫