১০:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

৬ শর্তে কেওক্রাডং পর্বত খুলছে পর্যটকদের জন্য

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০১:২১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • 124

বান্দরবানের রুমা উপজেলার কেওক্রাডং পর্বত বুধবার (১ অক্টোবর) থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত করা হচ্ছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) জেলা প্রশাসক শামীম আরা রিনি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা আইন-শৃঙ্খলা রক্ষা ও সমন্বয় সংক্রান্ত কোর কমিটির ২১ সেপ্টেম্বরের সভা, রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তার চিঠি এবং বান্দরবান রিজিয়ন সেনানিবাস থেকে প্রেরিত সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

তবে পর্যটকদের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে ছয়টি শর্ত মানা বাধ্যতামূলক করা হয়েছে।

আরও পড়ুন : আফগানিস্তানে ইন্টারনেট সেবা সম্পূর্ণ বন্ধ করে দিল তালেবান

শর্তগুলো হলো:

  • ১. রুমা উপজেলার যেসব পর্যটন কেন্দ্র উন্মুক্ত ঘোষণা করা হয়েছে, শুধুমাত্র সেসব স্থানে ভ্রমণ করা যাবে; অন্য এলাকায় যাতায়াত নিষিদ্ধ।
  • ২. জেলা ও উপজেলা প্রশাসনের নিবন্ধিত ট্যুর গাইড ছাড়া ভ্রমণ করা যাবে না।
  • ৩. চেকপোস্ট ও পর্যটন তথ্যসেবা কেন্দ্রে চাহিদামতো তথ্য সরবরাহ করতে হবে।
  • ৪. কোনো নির্দেশনা অমান্য করলে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে।
  • ৫. পাহাড়ি রাস্তায় অযোগ্য ও ফিটনেসবিহীন যানবাহনের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। পরিবহন নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন আইনগত ব্যবস্থা নেবে।
  • ৬. ভ্রমণকালে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সংশ্লিষ্ট ট্যুর সংস্থার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে পুনরায় পর্যটন নিষেধাজ্ঞা জারি করা হবে।

জেলা প্রশাসন জানায়, পর্যটকদের সুরক্ষা নিশ্চিত করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

৬ শর্তে কেওক্রাডং পর্বত খুলছে পর্যটকদের জন্য

সর্বশেষ আপডেট : ০১:২১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫