০২:২৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য সুখবর

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৭:০৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • 146
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বয়স শিথিল করে দাখিল নবম শ্রেণিতে রেজিস্ট্রেশনের সুযোগ দিচ্ছে ।

সোমবার (২৯ সেপ্টেম্বর) মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক ছালেহ আহমাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বোর্ডের আওতাধীন স্বীকৃতিপ্রাপ্ত ও পাঠদানের অনুমতিপ্রাপ্ত দাখিল/আলিম এবং ইসলামি ও আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ফাজিল/কামিল পর্যায়ের মাদ্রাসার অধ্যক্ষ/সুপারসহ সংশ্লিষ্ট সবাইকে জানানো যাচ্ছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দাখিল নবম শ্রেণিতে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিম্নবর্ণিত নির্দেশনাবলি অনুসরণপূর্বক নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে e-SIF পদ্ধতিতে সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো।

যে সকল শিক্ষার্থীর বয়স ২০২৫ সালের ১ জানুয়ারি সর্বনিম্ন ১৪ বছর এবং সর্বোচ্চ ২০ বছর, সেই সকল শিক্ষার্থী সরাসরি নবম শ্রেণিতে রেজিস্ট্রেশন করার সুযোগ পাবেন। তবে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে নবম শ্রেণিতে রেজিস্ট্রেশনের বয়সসীমা ১৪-২৫ বছর পর্যন্ত। যেসব শিক্ষার্থী অষ্টম শ্রেণিতে রেজিস্ট্রেশনের সুযোগ পায়নি, সেই সকল শিক্ষার্থী প্রতিষ্ঠানপ্রধানের মাধ্যমে মাদ্রাসা বোর্ডে আবেদন করে সরাসরি নবম শ্রেণিতে রেজিস্ট্রেশন করার সুযোগ পাবেন।

বোর্ড কর্তৃক সরবরাহকৃত প্রতিষ্ঠানের EIIN ভিত্তিক মোবাইল সিম ব্যবহার করে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে।

অনলাইনে শিক্ষার্থীর তথ্য এন্ট্রি দেওয়ার সময় অবশ্যই তার ব্যক্তিগত (যদি থাকে) মোবাইল নম্বর অথবা অভিভাবকের মোবাইল নম্বর ইনপুট দিতে হবে। একটি মোবাইল নম্বর দিয়ে শুধুমাত্র একজন শিক্ষার্থীরই রেজিস্ট্রেশন করা যাবে।

আবেদন শুরু হচ্ছে আগামী ৫ অক্টোবর থেকে। অনলাইনে রেজিস্ট্রেশন ফি জমা ৫-২০ অক্টোবর পর্যন্ত জমা দেওয়া যাবে। রেজিস্ট্রেশন ফি জমা (বিলম্বসহ) ২১-৩০ অক্টোবর পর্যন্ত দেওয়া যাবে।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য সুখবর

সর্বশেষ আপডেট : ০৭:০৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫