০৯:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ফ্যানে ঝুলছিলেন ‘ইয়ং লাইফ’ বিউটি পার্লারের মালিক শান্তা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৯:৪৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • 143

‘ইয়ং লাইফ’ বিউটি পার্লারের মালিক শান্তা আক্তার। ছবি : সংগৃহীত

ফরিদপুরে ‘ইয়ং লাইফ বিউটিপার্লার ও লেজার সেন্টারের’ মালিক শান্তা আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে শহরের অনাথের মোড়সংলগ্ন সাজের মায়া ভবনে পার্লারটির একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

শান্তা আক্তার ফরিদপুর সদর উপজেলার মাতুব্বরের ডাঙ্গী গ্রামের কাওসার মোল্যার মেয়ে। খুলনা, যশোর ও ঢাকায় পাঁচটি শাখা রয়েছে তার পার্লারের।

শান্তার ভাই রাজিব মোল্যা বলেন, ২০২০ সালে স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয় শান্তার। ১৩ বছর বয়সী তার একটি মেয়েও আছে। আজ ভোরে আমার ভাগনি ফোন করে জানায়, তার মা গলায় ফাঁস নিয়েছে।

আরও পড়ুন : ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে জামায়াত নেতা বহিষ্কার

‘পরে ঘটনাস্থলে গিয়ে দেখি আমার বোন ফ্যানের সঙ্গে ঝুলছে। তার কোনো আর্থিক সমস্যাও ছিল না। গতরাতেও সে মাকে দেখতে হাসপাতালে গিয়েছিল,’ বলেন তিনি।

ফরিদপুরের কোতোয়ালি থানার ওসি মো. আসাদউজ্জামান বলেন, শান্তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ফ্যানে ঝুলছিলেন ‘ইয়ং লাইফ’ বিউটি পার্লারের মালিক শান্তা

সর্বশেষ আপডেট : ০৯:৪৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫