বিশ্বের দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষ পাঁচে উঠে এসেছে ঢাকা। আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৯.৩০ মিনিটে ঢাকার একিউআই স্কোর দাঁড়ায় ১৩৭, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে শ্রেণিবদ্ধ।
তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর (২৪৪), দ্বিতীয় স্থানে করাচি (১৬১), তৃতীয় স্থানে ভারতের দিল্লি (১৫১) এবং চতুর্থ স্থানে সেনেগালের রাজধানী ডাকার (১৪৭)।
আরও পড়ুন : আজকের আবহাওয়া
একিউআই সূচক অনুযায়ী
- ০–৫০: ভালো
- ৫১–১০০: মাঝারি
- ১০১–১৫০: সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর
- ১৫১–২০০: অস্বাস্থ্যকর
- ২০১–৩০০: খুব অস্বাস্থ্যকর
- ৩০১–৪০০: ঝুঁকিপূর্ণ
পরিসংখ্যান বলছে, সাম্প্রতিক সময়ে ঢাকার বাতাস কিছুটা উন্নতির দিকে থাকলেও আবারও বায়ুদূষণের মাত্রা বেড়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, যানবাহনের ধোঁয়া, নির্মাণকাজ ও শিল্পকারখানার দূষণ এ পরিস্থিতির জন্য দায়ী।
ঢাকা ডেস্ক 









