গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৫৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।
সেপ্টেম্বরে ডেঙ্গু পরিস্থিতি ভয়ংকর আকার ধারণ করেছে। চলতি মাসেই বছরের একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, সেপ্টেম্বরে এ পর্যন্ত ১৫ হাজার ৮৬৬ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মারা গেছেন ৭৬ জন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৯৮ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৭ হাজার ৩৪২ জন।
ঢাকা ডেস্ক 









