০২:০৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

এনসিপি নিবন্ধনের শর্ত পূরণ করেছে : ইসি

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৭:১৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • 46

ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টিসহ দুটি দল রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য শর্ত পূরণ করেছে। নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এ তথ্য জানান। 

আখতার আহমেদ জানান, দুটি দলের বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হবে। ১২টি দলের বিষয়ে অধিকতর যাচাই-বাছাই করা হবে। আর ৭টি দলের আবেদন নামঞ্জুর করা হয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনে ১৪৩টি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করে। এর মধ্যে ২২টি দলের তথ্য মাঠপর্যায়ে তদন্ত করা হয়। আমাদের যাচাই-বাছাইয়ে দুটি দলকে এখন পর্যন্ত যোগ্য মনে হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাংলাদেশ জাতীয় লীগ। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতীক নিয়ে তাদের একটি চিঠি প্রদান করা হবে। তবে নিবন্ধনের বিজ্ঞপ্তি পরে প্রকাশ করা হবে।

ইসি সচিব জানান, তিনটি রাজনৈতিক দল ইসির পর্যবেক্ষণে রয়েছে। এগুলো হলো— বাংলাদেশ আম জনগণ পার্টি, জাতীয় জনতা পার্টি এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-শাহজাহান সিরাজ)। এছাড়া, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির বিষয়ে আদালতের রায় রয়েছে। তারা নিবন্ধন পাবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

এনসিপি নিবন্ধনের শর্ত পূরণ করেছে : ইসি

সর্বশেষ আপডেট : ০৭:১৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫