০৪:০০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

আফগানিস্তানে ইন্টারনেট সেবা সম্পূর্ণ বন্ধ করে দিল তালেবান

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০১:১০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • 113

আফগানিস্তানে সারাদেশে টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবা স্থগিত করেছে তালেবান সরকার। আন্তর্জাতিক ইন্টারনেট নজরদারি সংস্থা নেটব্লক্স জানিয়েছে, কয়েক সপ্তাহ আগে ফাইবার-অপটিক সংযোগ বিছিন্ন করার পর এবার দেশটি সম্পূর্ণ “ইন্টারনেট ব্ল্যাকআউট”-এর মুখে পড়েছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, কাবুলে তাদের অফিসের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। শুধু মোবাইল ইন্টারনেট নয়, স্যাটেলাইট টিভির সম্প্রচারও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। তবে তালেবান এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা দেয়নি।

আরও পড়ুন : বঙ্গোপসাগরে জেলেদের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

একজন কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, টেলিযোগাযোগ ব্যবস্থা “পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।”

এ পরিস্থিতিতে কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অন্তত আটটি ফ্লাইট বাতিল হয়েছে। স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৫টার দিকে ফাইবার-অপটিক নেটওয়ার্ক বন্ধ হয়ে যাওয়ায় ব্যাংকিং ও ব্যবসায়িক কার্যক্রম মঙ্গলবার সকাল থেকেই বড় ধরনের সংকটে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নেটব্লক্সের দাবি, নৈতিকতা ও নিয়ন্ত্রণমূলক পদক্ষেপের অংশ হিসেবে তালেবান ধাপে ধাপে নেটওয়ার্ক বিচ্ছিন্ন করেছে। এতে শুধু ইন্টারনেট নয়, টেলিফোন সেবাও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। গত কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন প্রদেশে ধীরগতির নেটওয়ার্ক কিংবা সম্পূর্ণ বিচ্ছিন্নতার অভিযোগ পাওয়া যাচ্ছিল।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

আফগানিস্তানে ইন্টারনেট সেবা সম্পূর্ণ বন্ধ করে দিল তালেবান

সর্বশেষ আপডেট : ০১:১০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫