০২:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

চাঁদাবাজির অভিযোগে ইউপি সদস্যকে পিটেয়ে হত্যা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৩:৫৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • 79

ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনিতে এক ইউপি সদস্য  নিহত হয়েছে। নিহতের নাম সোহেল আহমেদ (৩২)। সে আড়াইহাজারে ব্রাক্ষন্দী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য ও বালিয়াপাড়া গ্রামের মকবুলের ছেলে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া বাজারে এ ঘটনা ঘটে।

সোহেল আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ ১২-১৩টি মামলা রয়েছে।

স্থানীয় এলাকাবাসী জানান, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে সোহেল মেম্বার ইউপি চেয়ারম্যান লাক মিয়ার ছত্রছায়ায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে সোহেল গা ঢাকা দেয়। তবে সম্প্রতি সে এলাকায় ফিরে এসে আবারও চাঁদাবাজি শুরু করে। এতে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে সোহেলকে গণপিটুনি দিলে সে ঘটনাস্থলেই নিহত হয়।

আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসিরউদ্দিন জানান, বিগত দিনে ইউপ সদস্য সোহেল স্থানীয় এলাকাবাসীর ওপর অনেক অত্যাচার-নির্যাতন করেছিল। এতে এলাকাবাসী ক্ষিপ্ত ছিল। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে মামলা ছিল। কয়েকদিন আগেও বিক্ষুব্ধ এলাকাবাসী তার বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিল।

তিনি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেলে হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

চাঁদাবাজির অভিযোগে ইউপি সদস্যকে পিটেয়ে হত্যা

সর্বশেষ আপডেট : ০৩:৫৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫