১২:৩২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

হঠাৎ বইমেলা স্থগিত

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৯:৩৮:০৭ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • 102

আগামী অমর একুশে বইমেলা-২০২৬ স্থগিত করেছে বাংলা একাডেমি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে নির্বাচন-পরবর্তী সময়ে বইমেলা অনুষ্ঠিত হবে।

রোববার (২৮ সেপ্টেম্বর) বাংলা একাডেমিরর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২১ সেপ্টেম্বর ২০২৫ তারিখের একটি সিদ্ধান্ত অনুযায়ী, ‘অমর একুশে বইমেলা আসন্ন জাতীয় নির্বাচন-পরবর্তী সময়ে আয়োজনের ব্যবস্থা গ্রহণ করতে হবে।

‘এ প্রেক্ষাপটে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) ও সংশ্লিষ্ট অন্যদের মতামতের ভিত্তিতে বইমেলা-২০২৬-এর যে তারিখ নির্ধারণ করা হয়েছিল, তা স্থগিত করা হলো, ’ বলা হয় বিজ্ঞপ্তিতে।

আরও পড়ুন : যে কারণে ডিসেম্বরে ফেব্রুয়ারির বইমেলা

প্রকাশক ও অন্য অংশীজনদের পরামর্শ অনুযায়ী পরবর্তী সময়ে নতুন তারিখ ঠিক করা হবে বলেও জানানো হয়েছে।

এর আগে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন থাকায় ২০২৬ সালের অমর একুশে বইমেলা এ বছরের ডিসেম্বরের ১৭ তারিখ নির্ধারণ করা হয়েছিল।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

হঠাৎ বইমেলা স্থগিত

সর্বশেষ আপডেট : ০৯:৩৮:০৭ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫