১০:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বিপুল ঋণ পরিশোধ করেছে সরকার

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১০:৩৬:২৮ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • 100

মার্কিন ডলার। প্রতীকী ছবি

২০২৫-২৬ অর্থবছরের প্রথম দুই মাসে বাংলাদেশ ৬৬৭.১১ মিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে। রোববার (২৮ সেপ্টেম্বর) অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

সরকার জুলাই-আগস্ট সময়ে ৪৮৮.৭৯ মিলিয়ন ডলার আসল এবং ১৭৮.৩২ মিলিয়ন ডলার সুদ পরিশোধ করেছে। অপরদিকে গত অর্থবছরে (২০২৪-২৫) একই সময়ে যথাক্রমে ৪১৫.৬২ মিলিয়ন ডলার আসল এবং ১৭৩.৬০ মিলিয়ন ডলার সুদ পরিশোধ করা হয়।

এদিকে, উন্নয়ন অংশীদাররা ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-আগস্ট সময়ে ৭৫০.০৬ মিলিয়ন ডলার ঋণ প্রদান করেছে। ২০২৪-২৫ অর্থবছরের এই সময়ে এই ঋণের পরিমাণ ছিল ৪৫৮.২৪ মিলিয়ন ডলার।

এই সময়ে সরকার প্রায় ২৪৩.৮১ মিলিয়ন ডলারের প্রতিশ্রুতি পেয়েছে, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ২০.১৬ মিলিয়ন ডলার।

এদিকে, রেমিট্যান্স বা প্রবাসী আয়ের ঊর্ধ্বমুখী প্রবাহ চলতি মাস সেপ্টেম্বরেও অব্যাহত রয়েছে। এ মাসের প্রথম ২৭ দিনেই ২ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলার দেশে এসেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় প্রায় ২৮ হাজার ৫৭২ (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।

আরও পড়ুন : চলতি মাসে রেমিট্যান্স এলো ২৫ হাজার ৫৫৯ কোটি টাকা

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান এ তথ্য জানান।

তিনি জানান, ১ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রবাসীরা পাঠিয়েছেন ২৪২ কোটি ২০ লাখ বা ২.৪২ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ২৯ হাজার ৫৪৮ কোটি টাকা। ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পাঠানো প্রবাসী আয় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি ফিরিয়েছে। হুন্ডি প্রতিরোধে সরকারের বিভিন্ন পদক্ষেপ, প্রণোদনা ও ব্যাংকিং ব্যবস্থার উন্নতির কারণেই রেমিট্যান্সে এই ইতিবাচক ধারা অব্যাহত আছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

বিপুল ঋণ পরিশোধ করেছে সরকার

সর্বশেষ আপডেট : ১০:৩৬:২৮ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫