০১:৩১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ইউরোপের আরও একটি দেশের স্বীকৃতি পেল ফিলিস্তিন

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০২:২৮:৫০ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • 157

ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে ইউরোপের ক্ষুদ্র দেশ সান মারিনো। শনিবার (২৭ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী লুকা বেক্কারি এ ঘোষণা দেন।

আরও পড়ুন : গাজায় ইসরাইলি হামলায় একদিনে আরও ৯১ ফিলিস্তিনি নিহত

মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, বেক্কারি বলেন, “আমরা জাতিসংঘের প্রস্তাব অনুসারে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমারেখার ভেতরে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছি।” তিনি আরও উল্লেখ করেন, রাষ্ট্র প্রতিষ্ঠা ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য অধিকার।

সম্প্রতি জাতিসংঘ আয়োজিত এক বৈশ্বিক সম্মেলনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে আরও কয়েকটি পশ্চিমা দেশ। ফ্রান্স ও সৌদি আরবের যৌথ উদ্যোগে আয়োজিত ওই সম্মেলনে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, পর্তুগাল, ফ্রান্স, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা, আন্দোর্রা ও মোনাকো অংশ নেয়। এর আগে গত ২০ মার্চ মেক্সিকোও ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছিল।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ইউরোপের আরও একটি দেশের স্বীকৃতি পেল ফিলিস্তিন

সর্বশেষ আপডেট : ০২:২৮:৫০ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫