হলিউডের জনপ্রিয় গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজ এবার জীবনের নতুন যাত্রা শুরু করলেন। তিনি বিয়ে করেছেন সঙ্গীতশিল্পী ও প্রযোজক বেনি ব্লাঙ্কোকে। শনিবার (২৭ সেপ্টেম্বর) নিজের ইনস্টাগ্রামে বিয়ের ছবি শেয়ার করে ভক্তদের এ সুখবর জানান সেলেনা। ছবিগুলোতে দেখা যায়, ক্যালিফোর্নিয়ার সবুজ লনে নবদম্পতির আলিঙ্গনমুখর মুহূর্ত।
ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, বিয়ের অনুষ্ঠানটি হয়েছে সান্তা বারবারার সি ক্রেস্ট নার্সারিতে। এর একদিন আগে, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) হোপ র্যাঞ্চ এলাকার একটি প্রাসাদে আয়োজন করা হয় রিহার্সাল ডিনার। দুই দিনের এই উৎসবে দম্পতির ঘনিষ্ঠ ১৭০ অতিথি অংশ নেন।
আরও পড়ুন : পাকিস্তানে সেনা অভিযানে এক বাংলাদেশি নিহত
সেলেনা পরেছিলেন রালফ লরেন স্টুডিওর সাদা হাল্টারনেক ব্রাইডাল গাউন, যা তাকে বিশেষভাবে আভিজাত্য এনে দেয়। অন্যদিকে ব্লাঙ্কো বেছে নেন একই ব্র্যান্ডের কালো টাক্সেডো, সঙ্গে ছিল ক্লাসিক বো-টাই। ইনস্টাগ্রামের ছবির ক্যাপশনে কিছু না লিখলেও, ব্লাঙ্কো মন্তব্য করেন—“মাই ওয়াইফ ইন রিয়েল লাইফ।”
বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেলেনার ঘনিষ্ঠ বন্ধুরা। তাঁদের মধ্যে ছিলেন টেইলর সুইফট, পল রাড, মার্টিন শর্ট, স্টিভ মার্টিন, প্যারিস হিলটন, এড শিরান, অ্যাশলি পার্ক এবং ‘উইজার্ডস অব ওয়েভারলি প্লেস’-এর সহশিল্পী ডেভিড হেনরি।
৩৩ বছর বয়সী গোমেজ ও ৩৭ বছর বয়সী ব্লাঙ্কোর পরিচয় প্রায় এক দশক আগে। ২০১৯ সালে একটি মিউজিক ভিডিওতে একসঙ্গে কাজ করার পর তাঁদের ঘনিষ্ঠতা বাড়ে। গত বছরের ডিসেম্বরে তাঁরা আনুষ্ঠানিকভাবে বাগদান করেন, যা এবার বিয়ের মাধ্যমে পরিণতি পেল।
ঢাকা ডেস্ক 









