১২:০১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

টঙ্গীর অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন ফায়ার সার্ভিস ইন্সপেক্টর নাঈম

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১২:১৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • 108

গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাঈম (৩৭)। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২২ সেপ্টেম্বর টঙ্গীর সাহারা মার্কেটে আগুন নেভাতে গিয়ে নাঈম গুরুতর দগ্ধ হন। তার শরীরের ৪২ শতাংশ পুড়ে গিয়েছিল।

এই ঘটনায় আরও তিন ফায়ার সার্ভিস কর্মী আহত হন। এর মধ্যে ২৩ সেপ্টেম্বর ফায়ার ফাইটার শামীম আহমেদ এবং ২৪ সেপ্টেম্বর ফায়ার ফাইটার নুরুল হুদা মারা যান। তাদের পর এবার সহকর্মী নাঈমকেও হারালো ফায়ার সার্ভিস পরিবার।

আরও পড়ুন : সন্ধ্যার মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

খন্দকার জান্নাতুল নাঈম ১৯৮৮ সালের ২৪ আগস্ট শেরপুরের নকলা উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের খন্দকার বাড়িতে জন্মগ্রহণ করেন। মোল্লারটেক উদয়ন বিদ্যালয় থেকে এসএসসি এবং ফুলপুর ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করার পর জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

২০১৬ সালের ২৪ আগস্ট তিনি ফায়ার সার্ভিসে যোগ দেন। কর্মজীবনে মানিকগঞ্জ ও নারায়ণগঞ্জে স্টেশন অফিসার হিসেবে দায়িত্ব পালনের পর পদোন্নতি পেয়ে ওয়্যারহাউজ ইন্সপেক্টর হিসেবে চট্টগ্রাম ও সর্বশেষ টঙ্গীতে কর্মরত ছিলেন।

ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ছিলেন এবং এক সন্তানের জনক।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, দায়িত্ব পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৫১ জন সদস্য প্রাণ দিয়েছেন। সেই বীরত্বপূর্ণ আত্মত্যাগের তালিকায় সর্বশেষ যোগ হলো ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাঈমের নাম

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

টঙ্গীর অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন ফায়ার সার্ভিস ইন্সপেক্টর নাঈম

সর্বশেষ আপডেট : ১২:১৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫