১২:০২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সন্ধ্যার মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১১:৩৯:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • 102

দেশের সাতটি অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার মধ্যে এসব অঞ্চলে ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে জানানো হয়েছে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজারের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে বৃষ্টি ও বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন : খাগড়াছড়িতে সড়ক অবরোধ, সাজেকে আটকা হাজারো ভ্রমণপিপাসু

আর এদিকে শনিবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয় ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে সামান্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অফিসের সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা নাগাদ ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি মাত্রার ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

এদিকে রংপুর, সিলেট, রাজশাহী, বগুড়া ও চুয়াডাঙ্গা অঞ্চলে প্রবাহিত মৃদু তাপপ্রবাহ প্রশমিত হওয়ার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলেও জানানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

সন্ধ্যার মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

সর্বশেষ আপডেট : ১১:৩৯:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫