১১:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

শাহরুখ–আরিয়ানের বিরুদ্ধে দায়ের করা মামলা খারিজ

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৫:১৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • 120

বলিউড সুপারস্টার শাহরুখ খান ও তার পুত্র আরিয়ান খানের বিরুদ্ধে দায়ের করা মানহানি মামলা খারিজ করেছে দিল্লি হাই কোর্ট। নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত আরিয়ান পরিচালিত সিরিজ ‘ব্যাডস অব বলিউড’ ঘিরে এই মামলা করেছিলেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) সাবেক কর্মকর্তা সমীর ওয়াংখেড়ে।

ওয়াংখেড়ে অভিযোগ করেছিলেন, সিরিজটিতে তার ভাবমূর্তি নষ্ট করা হয়েছে। তিনি সিরিজটি সরানোর দাবি জানানোর পাশাপাশি শাহরুখ, তার প্রযোজনা সংস্থা রেড চিলিস এন্টারটেইনমেন্ট এবং নেটফ্লিক্সের কাছ থেকে ২ কোটি রুপির ক্ষতিপূরণও চান।

আরও পড়ুন : খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি

তবে আদালত রায়ে জানায়, মামলার বিষয়টি দিল্লিভিত্তিক নয় এবং এখানকার আইনি আওতায় পড়ে না। তাই ওয়াংখেড়ের আবেদন সরাসরি খারিজ করা হয়।

প্রসঙ্গত, ২০২১ সালের অক্টোবরে মুম্বাই উপকূলে একটি প্রমোদতরীতে মাদকবিরোধী অভিযানের সময় শাহরুখপুত্র আরিয়ান খানকে গ্রেপ্তার করেন এনসিবি কর্মকর্তারা। সেই অভিযানের নেতৃত্বে ছিলেন ওয়াংখেড়ে। কিন্তু পরবর্তীতে আরিয়ানের বিরুদ্ধে কোনো প্রমাণ না পাওয়ায় তাকে মুক্তি দেওয়া হয়।

চলতি বছর মুক্তি পাওয়া ‘ব্যাডস অব বলিউড’ সিরিজে মাদককাণ্ডের ঘটনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ সংলাপ ও চরিত্র দেখানো হয়, যা নিয়ে ক্ষুব্ধ হয়ে ওয়াংখেড়ে আইনি পদক্ষেপ নেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

শাহরুখ–আরিয়ানের বিরুদ্ধে দায়ের করা মামলা খারিজ

সর্বশেষ আপডেট : ০৫:১৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫