দেশে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টা ২৭ মিনিটে যশোরের মনিরামপুর উপজেলাকে কেন্দ্র করে এ ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৫।
আরও পড়ুন : গোপালগঞ্জে বাস-ইজিবাইক সংঘর্ষে নারীসহ নিহত ৪
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুবাইয়াত কবীর জানান, এটি ছিল নিম্ন মাত্রার ভূমিকম্প।
চলতি মাসে এটি তৃতীয় ভূমিকম্প। এর আগে ১৪ সেপ্টেম্বর ভারতের আসামে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এরপর ২১ সেপ্টেম্বর সিলেটের সুনামগঞ্জের ছাতকে ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।
ঢাকা ডেস্ক 









