০৪:০৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মাস শেষ হওয়ার আগেই পকেট খালি, হতাশায় ভুগছেন! জেনে নিন সমাধান

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১০:৫৪:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • 101

মাসের শুরিুতে বেতন পেলে আনন্দে মনটা নেচে উঠে। তবে সেই আনন্দ যেন কিছুদিন পর আবার ম্লান হয়ে যায় যখন দেখেন যে মাস শেষ হবার বেশ কিছুদিন আগেই আপনার পকেট ফাঁকা হয়ে গেছে। অফিসে যাওয়ার ভাড়া নেই, বাজারের টাকা নেই, হাত খরচের টাকার জন্য এর ওর কাছে হাত পাতা লাগছে। আর তখনই মাথায় আকাশ ভেঙ পড়ে, ডুবে যেতে হয় হতাশায়।

তাহলে সমাধান কী?

এই সমস্যার সমাধান কঠিন কিছু নয়। আপনাকে পরিকল্পিতভাবে সচেতন হতে হবে এবং শৃঙ্খল জীবনযাপন করতে হবে। মাসের শুরু থেকেই খরচ পরিকল্পনা করে চললে হাতে টাকা থাকবে, পাশাপাশি সঞ্চয়ের অভ্যাসও তৈরি হবে।

চলুন দেখে নেওয়া যাক, মাস শেষে হাতে টাকা রাখতে হলে কোন ৫টি অভ্যাস গড়ে তুলবেন—

১. মাসের শুরুতে বাজেট তৈরি করা

মাসের শুরুতেই বাজেট তৈরি করে নিন। বাসা ভাড়া, খাবার, যাতায়াত, বিদ্যুৎ, পানি, জরুরি খরচ সেই অনুযায়ী খরচ করুন। মাসের শুরুতে আয় থেকে কিছু অংশ জমিয়ে রাখুন। সেই টাকা বাজেটের বাইরে প্রয়োজন না হলে খরচ করবেন না।

২. সাপ্তাহিক খরচ কমানো

সপ্তাহে অন্তত একটি দিন খরচবিহীন চালার চেষ্টা করুন। এ ছাড়া সাপ্তাহিক বাজার খরচ একটি তালিকার মাঝে সীমাবদ্ধ করে ফেলুন। মাছ মাংস রান্না না করে সপ্তাহে দুদিন মাছ, দুদিন মাংস, একদিন সবজি, একদিন ডিম ও আরেকদিন অন্য কিছুর ব্যবস্থা করুন। এতে খরচ নিয়ন্ত্রণে থাকবে।

৩. কেনাকাটায় সচেতন হওয়া

অনেকেই আছেন মাসের শুরুতেই উল্টাপাল্টা খরচ করেন। এটা না করে মাসের শুরুতে প্রয়োজনীয় তালিকা করে একসঙ্গে কিনুন, এতে মাসের অতিরিক্ত খরচ এড়ানো যায়।

আরও পড়ুন : সুনামগঞ্জে পিকআপ-সিএনজি সংঘর্ষ: নিহত ৩

৪. প্রতিদিনের হিসাব রাখা

প্রতিদিন কত টাকা কোথায় খরচ হচ্ছে, সেটার হিসাব রাখুন। খাতা বা ফোনের নোট অ্যাপে খরচ লেখার অভ্যাস শুরু করুন। মাস শেষে কোন কোন খরচ ছিল অপ্রয়োজনীয়, খুঁজে বের করতে সহজ হবে। এটা করলে পরবর্তী মাস থেকে আপনি হয়তো আরও সচেতন হয়ে যাবেন।

৫. বাইরে খাওয়া কমিয়ে ফেলা

বর্তমানে বাইরে খেতে যাওয়া একটি ট্রেন্ডে পরিণত হয়েছে। রেস্তোরাঁয় অতিরিক্ত খাওয়া কমিয়ে এনে বাড়িতে তৈরি করে নিতে করতে পারেন। এতে টাকাও সাশ্রয় হবে, স্বাস্থ্যও ভালো থাকবে।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া ও মানি মেন্টরস

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

মাস শেষ হওয়ার আগেই পকেট খালি, হতাশায় ভুগছেন! জেনে নিন সমাধান

সর্বশেষ আপডেট : ১০:৫৪:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫