বেশ কয়কদিন ধরেই শোনা যাচ্ছে লিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর বিয়ের পিঁড়িতে বসতে যাছেন। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষেই বিয়ের পিঁড়িতে বসতে পারেন অভিনেত্রী।
কাকে বিয়ে করছেন শ্রদ্ধা, তা নিয়ে রয়েছে আলোচনা। যদিও বিয়ে নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি তিনি।
শোনা যাচ্ছে, প্রেমিক লেখক রাহুল মোদীকেই বিয়ে করতে পারেন শ্রদ্ধা। কিছুদিন ধরেই রাহুলের সঙ্গে শ্রদ্ধার ঘনিষ্ঠতার খবর পাওয়া গেছে। দুজনকে একসঙ্গে বিমানে ভ্রমণ করতে দেখা গেছে একাধিকবার, যা নিয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে নানা ছবি ও ভিডিও।
সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে দেখা গেছে, শ্রদ্ধার খাওয়ার একটি মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন রাহুল। এরপর থেকেই বলিউডে আলোচনা জোরদার হয়েছে, ধীরে ধীরে নিজেদের সম্পর্ক প্রকাশ্যে আনছেন তারা।
ঢাকা ডেস্ক 









