০২:০৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

দেশ ছাড়তে গিয়ে বিমানবন্দরে থামানো হলো সোহেল তাজকে

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৮:০৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • 154

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজকে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন তার বোন ও তাজউদ্দীন আহমদের কন্যা মাহজাবিন আহমদ মিমি। তিনি জানান, সোহেল তাজের বিদেশযাত্রায় বাধা দেওয়া হয়েছে। তবে ঠিক কোন দিন এ ঘটনা ঘটেছে জানতে চাইলে তিনি বলেন, “সম্ভবত বুধবার”

আরও পড়ুন : ফরিদপুরে ছাগল চোরের হেদায়েত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

অন্যদিকে বিমানবন্দরের ইমিগ্রেশন শাখা কর্তৃপক্ষ জানায়, সোহেল তাজের নামের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় তিনি দেশত্যাগ করতে পারেননি।

সোহেল তাজ রাজনৈতিক অঙ্গনে পরিচিত মুখ। তিনি ২০০১ সালের নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসন থেকে আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ২০০৮ সালেও একই আসন থেকে জয়লাভ করেন। ২০০৯ সালের ৬ জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। তবে একই বছরের ৩১ মে তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। পরবর্তীতে ২০১২ সালের ২৩ এপ্রিল তিনি সংসদ সদস্য পদ থেকেও সরে দাঁড়ান।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

দেশ ছাড়তে গিয়ে বিমানবন্দরে থামানো হলো সোহেল তাজকে

সর্বশেষ আপডেট : ০৮:০৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫