ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চ্যাটার্জি ও তার স্ত্রী পিয়া চক্রবর্তী অবশেষে তাঁদের পুত্রসন্তানের ছবি প্রকাশ্যে এনেছেন। জন্মের তিন মাস পর প্রথমবার ছেলেকে দেখালেন এই তারকা দম্পতি। শিশুটির নাম রাখা হয়েছে ‘নিষাদ’।
গত ১ জুন বাবা হন পরমব্রত। এতদিন ছেলেকে আড়ালে রাখলেও শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ করেন পরমব্রত-পিয়া। ছবি প্রকাশের পর মুহূর্তেই ভক্তদের শুভেচ্ছা আর ভালোবাসায় ভরে যায় তাঁদের টাইমলাইন।
আরও পড়ুন : সহিংস বিক্ষোভের পর লাদাখি অধিকারকর্মী সোনম ওয়াংচুক গ্রেফতার
সঙ্গীতপ্রেমী এই দম্পতি ছেলের নাম রেখেছেন ভারতীয় শাস্ত্রীয় সংগীতের শেষ সুর ‘নিষাদ’ থেকে। নামটির আরেকটি অর্থ— যাকে দুঃখ স্পর্শ করতে পারে না। স্নেহের ডাকনামও দিয়েছেন তাঁরা— আদর করে ছোট্ট নিষাদকে ডাকেন ‘নডি’।
ছেলের জন্মের আগে পরমব্রত জানিয়েছিলেন, তিনি পিতৃত্বকালীন ছুটি নিয়ে সন্তানের বেড়ে ওঠার প্রতিটি মুহূর্তে পাশে থাকবেন। পিয়া নিশ্চিত করেছেন, পরমব্রত সেই প্রতিশ্রুতি রেখেছেন এবং সমানভাবে সন্তানের যত্ন নিচ্ছেন।
পিয়া এক সাক্ষাৎকারে বলেন, ছেলেকে দেখতে কার মতো হয়েছে, তা এখনো স্পষ্ট নয়— তবে দুজনেরই ছাপ রয়েছে তাঁর মুখে। আদর করে পরমব্রত ছেলেকে ‘জুনিয়র’ বলে ডাকেন, কারণ বাবা-ছেলের জন্ম একই মাসে।
ঢাকা ডেস্ক 









